• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক তরুণী সোনারগাঁও আমান সিমেন্ট কোম্পানির শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ হীন এবং প্রধান সড়কে যানজটে বড় সমস্যা রাতের আঁধারে দখলের চেষ্টা দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব পরিবার চাঁচড়ার আশাভঙ্গ যুবদল নেতা সনেট কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই খাল খননসহ টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সংসদ সদস্য নূরুলের ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

সুনামগঞ্জ-৪ পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতি নির্বাচনী অনুসন্ধান কমিটির আহবান

Muntu Rahman / ২৬৪ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প অপসারণের আহবান জানিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি কাঁকন দে এই আহবান জানান।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষিত হয়েছে। কিন্তু নির্বাচনী এলাকায় এখনো বিভিন্ন প্রার্থীর লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি অপসারণ করা হয়নি। এই অবস্থায় নির্বাচনী এলাকা সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার নান্দনিক সৌন্দর্য তথা প্রাকৃতিক রূপবৈচিত্র্য পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রার্থীদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে নিজ এলাকার জনগণের কল্যাণে স্ব-স্ব প্রার্থীর পক্ষে লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি নিজ দায়িত্বে অবিলম্বে অপসারণ করা জরুরী। এজন্য প্রার্থীদের লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার, তোরণ, নির্বাচনী ক্যাম্প ইত্যাদি দ্রুত সময়ে অপসারণ করে নির্বাচনী এলাকা তথা সুনামগঞ্জের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দৃঢ় ভূমিকা রাখার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে প্রার্থীদের আহবান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD