• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি পদে মানবজমিনে নিয়োগ পেলেন সাংবাদিক এম. এ রাজ্জাক

Yeasir Arafat Mifta / ৪৪১ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

দৈনিক মানবজমিন পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি থেকে পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এম.এ রাজ্জাক। বৃহস্পতিবার রাতে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাংবাদিক এম.এ রাজ্জাক কে পদোন্নতি দিয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। সাংবাদিক এম.এ রাজ্জাক ২০১৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর মানবজমিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি পদে কর্মরত ছিলেন। তাঁর সততা এবং দক্ষতায় মুগ্ধ হয়ে মানবজমিনের প্রধান সম্পাদক তাকে উপজেলা থেকে জেলা প্রতিনিধি পদে দায়িত্ব প্রদান করেন। এছাড়াও তিনি স্হানীয় দৈনিক সুনামগঞ্জের খবর এবং সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ টুয়েন্টি ফোর ডট কমের নিজস্ব প্রতিবেদক পদে কাজ করছেন। এর পূর্বে দৈনিক দিনকাল, সকালের খবর, সিলেট প্রতিদিন, মানটিত্র, প্রভাতবেলা, সাপ্তাহিক গ্রাম বাংলার কথা, জনপদ পত্রিকায় তিনি সততার সঙ্গে কাজ করেছেন। তাঁর সঙ্গে নিউজ সংক্রান্ত যেকোন বিষয়ে নিম্নের মোবাইল অথবা ই-মেইলে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন । মোবাইলঃ ০১৭১৮- ৭০৫২৭০, ই-মেইলঃ razzaknews2010@gmail.com

সাংবাদিক এম.এ রাজ্জাক বলেন, দীর্ঘ ১৩ বছর মানবজমিনে তাহিরপুর উপজেলা প্রতিনিধি পদে সততা এবং নিষ্টার সঙ্গে কাজ করেছি। আমাকে পদোন্নতি দেওয়ায় প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, নির্বাহী সম্পাদক শামিমুল হক, বার্তা সম্পাদক সাজিদুল হক, চিপ রিপোর্টার লুৎফুর রহমান, মফস্বল সম্পাদক রোকোনুজ্জামান পিয়াস, সিনিয়র রিপোর্টার কাজী সমুন, সাব এডিটর আইরিন আঁচল সহ মফস্বল বিভাগের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমাকে উৎসাহ, সাহস এবং সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD