• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

সুনামগঞ্জের জগন্নাথপুরে-৩ শতাধিক গাছের চারা নিধন

Muntu Rahman / ৭২৪ Time View
Update : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বিগত ৪ বছর আগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা এখলাছুর রহমান তালুকদার ব্যক্তিগত উদ্যোগে নিজ জমিতে ৩ শতাধিক গাছের চারা রোপণ করেছিলেন। কিন্তু গত (৩ (ফেব্রুয়ারি)শনিবার ভোরে এসব চারা কর্তন করা হয়।
তবে ঘটনায় রাতে এখলাছুর রহমান বাদী হয়ে গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে জয়নাল, সামসুল, তখলিছ, মখলিছ ও আতিককে আসামী করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে সরেজমিনে দেখা যায়, কান্দারগাঁও গ্রামে কামারখালী নদীর তীরে এখলাছুর রহমানের ফিসারির পাড়ে গাছের চারা সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। প্রতিটি চারা মধ্যস্থান থেকে কেটে ফেলা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত গ্রামের আলতাব আলী ও হাবিবুর রহমান হাবিব জানান, কৃষিকাজের ফাঁকে তারা প্রায়সময় ভোরে স্থানীয় কামারখাল নদীতে মাছ ধরতে যান। এর ধারাবাহিকতায় গত শনিবার ভোর ৫টার দিকে ঘন কুযাশা ভেদ করে মাছ ধরতে যাওয়ার সময় ফিসারির পাড়ে দা হাতে কয়েকজন লোক দেখতে পান। এ সময় তারা জয়নাল মিয়া ও তার ভাইদের চিহ্নিত করেন। বাকিদের তারা চিনতে পারেননি। তাদের মধ্যে কেউ কেউ নৌকাযোগে ও কেউ কেউ মোটরসাইকেলযোগে পালিয়ে যায় বলে তারা জানান। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, কান্দারগাঁও গ্রামের মসজিদ, স্কুল ও কবরস্থান নিয়ে গ্রামের পঞ্চায়েত কমিটির সাথে জয়নাল মিয়ার বিরোধ চলছিল। গাছের মালিক এখলাছুর রহমান ওই পঞ্চায়েত কমিটির সাথে যুক্ত।
মামলার বাদী এখলাছুর রহমান তালুকদার বলেন, কান্দারগাঁও গ্রামের প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও কবরস্থান নিয়ে পূর্ব থেকেই গ্রামের পঞ্চায়েত কমিটির সাথে মৃত আজিজুর রহমানের ছেলে জয়নাল, সামসুল, তখলিছ, মখলিছ ও আতিকের বিরোধ চলছিল। এই পঞ্চায়েত কমিটির সাথে তিনি সম্পৃক্ত। তাই আক্রোশবশত জয়নাল ও চার ভাই সঙ্গীদের নিয়ে এ ঘটনা ঘটায়। এতে তার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, তিনি সম্পূর্ণ নিরপরাধ। তিনি ও তার ভাইয়েরা এ ঘটনার সাথে জড়িত নন। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় ৫ ব্যক্তিকে আসামী করে এখলাছুর রহমান জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD