• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার ঘটনায় নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন— স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ জামিনে মুক্তির পরও তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা নিয়ে দেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান

সীতাকুণ্ডে ব্যাংক এশিয়ার  সুবিধা বন্চিত ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  

Muntu Rahman / ২৫৮ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

সীতাকুণ্ডে ব্যাংক এশিয়ার  সুবিধা বন্চিত ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ব্যাংক এশিয়ার দেশব্যাপী সুবিধা বন্চিত ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  কর্মসূচীর অংশ  হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮ শে জানুয়ারি চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুবিধা বন্চিত ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার পরিচালক রোমানা রউফ চৌধুরী ও আশরাফুল হক চৌধুরী,উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হুসাইন,সীতাকুণ্ড উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন(পিপিএম),সীতাকুণ্ড উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁইয়া,  সীতাকুণ্ড  উপজেলা পরিযদ চেয়ারম্যান জয়নব বিবি জুলি, পৌর মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামকে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য,ব্যাংক এশিয়া সীতাকুণ্ড উপজেলার  সমুদ্র উপকূলীয় এলাকায় বসবাসরত জেলে সম্প্রদায় এবং পাহাড়ে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায় সহ প্রায় ৩,০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।                             ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD