• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

সীতাকুণ্ডে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

Muntu Rahman / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

প্রকৃতির সৌন্দর্য ও ফুলের বৈচিত্র্যকে উদ্‌যাপন করতে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগামী কাল শুক্রবার থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কে শুরু হতে যাওয়া এ উৎসব ৯ জানুয়ারী থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।যেখানে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে মনোমুগ্ধকর ফুলের সমারোহ ও নানা আয়োজন।
জেলা প্রশাসন সূত্রে জানায়,এবার ১৪০ প্রজাতির ফুল দিয়ে সাজানো হবে ডিসি পার্ক।পার্কের জলাশয় ও ফুল মিলে জায়গাটি পরিণত হয়েছে পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে। ফুলের আকর্ষণে প্রজাপতি আর মৌমাছি আসে। জলাশয় থাকার কারণে সেখানে ফড়িং,পানকৌড়ি বা রঙিন মাছের আনাগোনা বাড়ে।
ফুলের পরাগায়ন আর জলাশয়ের জলজ জীবন মিলে প্রকৃতি প্রাণবন্ত রূপ পায়।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সীতাকুণ্ডে ডিসি পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব,ভায়োলিন শো ও কাউয়ালি সন্ধ্যাসহ নানা অনুষ্ঠান।নির্বাচনে গণভোট সংক্রান্ত একটি স্টল থাকবে।এছাড়া আমাদের দেশে বসবাসকারী ১৬টি দেশের শিক্ষার্থীরা তাদের কালচার নিয়ে উৎসবে অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন,ডিসি পার্কে ফুডকোর্ট,পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার,হাঁটাচলার উন্মুক্ত স্থান,রেস্টুরেন্ট,ফুড কর্নার, সানশেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। আশা করছি, দর্শনার্থীরা দারুণভাবে ফুল উৎসব উদ্‌যাপন করতে পারবেন।
প্রতিদিন ৫০ টাকার টিকিট কেটে উৎসবে প্রবেশ করা যাবে।এছাড়াও অনলাইনে টিকিট ক্রয় করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD