• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তারা”এই প্রতিপাদ্য কে সামনে রেখে  সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের  আয়োজনে  উপজেলা পরিষদ চত্বরে সংগঠক ও বিভিন্ন উপকার ভূগিদের নিয়ে এক র‍্যালীত্তোর  উপজেলা পরিষদ মিলনায়তনে  কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুর নেছা বেগম এর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তাফা আলম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,  উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম  এছাড়া ও  বিভিন্ন সংগঠনের সদস্য ও উপকারভূগিরা  উপস্থিত ছিলেন ।
ঊল্লেখ্য,অনুষ্ঠান শেষে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ৫ জনকে এককালীন অনুদান, ৮ টি সেচ্ছাসেবক সংস্থাকে ১ লক্ষ ৬৪ হাজার টাকা  অনুদান,৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫ টি এতিমখানার শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ ও পোষাক ও ৩ জনকে সুবর্ন নাগরিক কার্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD