• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

সংবিধান সংশোধনে ‘জুলাই সনদ’, খালখনন উদ্বোধনে আইনমন্ত্রীর ঘোষণা

Muntu Rahman / ১৮ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে খাল খনন  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এ কথা বলেন। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার  ধলহরাচন্দ্র গ্রামে ছাইভাঙ্গা, দলিলপুর ও আলফাপুর পর্যন্ত ১১ কিঃমিঃ  খাল  খননের উদ্বোধন করেন। তিনি বলেন খাল খনন প্রকল্পটি ছিল  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার তার ধারাবাহিকতায় সারাদেশে শুরু হয়েছে খাল খননের কাজ। তিনি বলেন ইতিমধ্যেই সরকার কৃষকদের ১০ হাজার টাকার ব্যাংক ঋণ মওকু করেছে। সেই সাথে  ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে আগামী পহেলা বৈশাখ সারাদেশে  ৩৮হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। পরবর্তীতে সারাদেশে সাড়ে চার কোটি কৃষক কে  কৃষি কার্ড দেওয়া হবে। লেবার দিয়ে দৈনিক হাজিরা হিসেবে এসব খালের মাটি কাটা  হবে।তাতে দেশের মানুষ অনেকটা অর্থনৈতিকভাবে লাভবান হবে। উক্ত  উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন  আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অন্যান্য  মধ্যে বক্তব্য  রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,  জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজুর রহমান,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিব শংকর, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ,৮নং ধলহরা চন্দ্র ইউনিয়ন  বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা সহ প্রমুখ।শৈলকুপাও উপজেলা ভূমি অফিসার দেবাশীষ অধিকারীর পরিচালনায় এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD