• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে আবারো ভাগ্য বঞ্চিত হবে মা-বোন:- উঠান বৈঠকে এমপি তুহিন ॥

Muntu Rahman / ৪৭৭ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে আবারো ভাগ্য বঞ্চিত হবে মা-বোন:- উঠান বৈঠকে এমপি তুহিন ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন এক উঠান বৈঠকে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে আবারো ভাগ্য বঞ্চিত হবে দেশের মা-বোন। বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে আবারো বিএনপি-জামাত সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে পায়তারা করছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বৃষ্টিকে উপেক্ষা করে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা, শাইলধরা ও ঘাটা গ্রামের উঠান বৈঠকে এমপি তুহিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আরো বলেন, ডাইনি খালেদা জিয়া ও চোর তারেক রহমান ক্ষমতায় এলে সরকারের দেওয়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও ছাত্রদের উপবৃত্তি সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে দেশের মা-বোন সবচেয়ে বেশি বঞ্চিত হবেন। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকেই সকাল সকাল নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। সে লক্ষ্যে এমপি তুহিন উঠান বৈঠকে উপস্থিত সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করান।

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এটিম আবু তাহের মঞ্জু, বর্তমান ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন আওয়অমীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ সাধারন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD