• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

শেখ কামালের জন্মদিনে- কোটালীপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতার কোরআন শরীফ বিতরণ

Zakir Hossain Mithun / ৩৯৫ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

শেখ কামালের জন্মদিনে-
কোটালীপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতার কোরআন শরীফ বিতরণ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটারঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে কোরআন শরীফ বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

শনিবার দুপুরে রফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে উপজেলার চিত্রাপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসা ও ভুয়ারপাড়া মাদ্রাসায় ৩৫জন ছাত্রের মাঝে ৩৫টি কোরআন শরীফ বিতরণ করেন।

কোরআন শরীফ বিতরণ শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদ রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান শেখ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ মনিরুজ্জামান হাওলাদার, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান, শওকত হোসেন, শেখ রোহানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি প্রতি বছরই জাতীয় শোক দিবসসহ গুরুত্বপূর্ণ সকল দিবসেই এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে দুটি মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করলাম। আমার এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

এছাড়াও কোটালীপাড়া ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম করে দোয়া করা হয়।

শেখ কামালের জন্মদিনে-
কোটালীপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতার কোরআন শরীফ বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD