• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

র‍্যাবের অভিযানে গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকানো ৫’শো গ্রাম হেরোইন উদ্ধার’ ১ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

র‍্যাবের অভিযানে গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকানো ৫’শো গ্রাম হেরোইন উদ্ধার’ ১ মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সময় বিকাল- ১৬.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজবাড়ী হাট নামক এলাকায় র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) হেরোইন- ৫০০ গ্রাম, (খ) মোবাইল ফোন-০১টি, (গ) সীম কার্ড- ০২টি উদ্ধার করা হয়েছে। এ সময় আসামী মোঃ রুবেল @ সুমন (২৯), পিতা- মোঃ মাহাতাব, সাং- আলীগঞ্জ আদর্শগ্রাম, থানা- রাজপাড়া, রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ০১-টি ব্যাটারী চালিত ইজিবাইক যোগে গোদাগাড়ী হতে রাজশাহী মহানগরীর দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী হাটে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

চেকপোষ্ট পরিচালনা কালে একই তারিখ উপরোক্ত ঘটনাস্থল পাঁকা রাস্তার উপর ০১-টি ব্যাটারী চালিত ইজিবাইক আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ইজিবাইকে যাত্রীবেশে থাকা ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহতল্লাশী করে তাহার ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সহিত বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকানো ৫’শো গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ১ মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (০১ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-01/21/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD