• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রেললাইনের ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলেছে দূর্বৃত্তরা

Muntu Rahman / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

হালচাল নিউজ ডেক্সঃ

নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।

বুধবার ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ডোমার থেকে চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনের লোহা লস্কর খোলানোর শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে দেখি একদল দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলতেছে। আমরা এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করি, এ সময় দূর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

ওই গ্রামের হরিদাস চন্দ্র রায় (৩৫) বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে ৩০০ থেকে ৪০০ লোকজন উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটির যাত্রীবৃন্দ।

০৪ নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াৎ হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খোলা দেখতে পেয়েছি। তবে এলাকাবাসীর জনসচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটিসহ যাত্রীবৃন্দ।
এবিষয়ে ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত সম্পন্ন করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামত শেষ করতে প্রায় দেড় ঘণ্টা সময়ের পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা ডোমার স্টেশনে আটকা পড়ে থাকে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেনের গার্ড হাফিজুর রহমান বলেন, আমরা এখানে আসার পর এলাকাবাসী আমাদের ট্রেনকে দাঁড় করায়। তারপর তারা আমাদের বলেন যে রেললাইনের ফিসপ্লেট খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা যারা এগুলো খুলেছিল তাদেরকে তারা ধরতে পারেনি কিন্তু তাদেরকে ধাওয়া করেছিল।এর পাশাপাশি এখানে লাইনে যারা কাজ করে তারা কিছু কাজ করে দেওয়ার পর আমরা চলাচলের অনুমতি পাই। তবে আমাদেরকে এখন সর্তকর্তার সাথে ধীরে ধীরে ট্রেন চালাতে হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ বলেন, আমি ঘটনাস্থল গিয়ে দেখতে পাই রেল লাইনের প্রায় ৭২টি ফিসপ্লেট খোলা হয়েছে। আমাদের ডোমারের ‍উপর দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে, আমরা সরকারকে অবহিত করবো যে যে স্থান দিয়ে রেললাইন গেছে সে স্থানের নিরাপত্তা যেন জোরদার করা হয়। এ ছাড়াও আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবেন আমরা তাদেরকে সেই ধরনের সহযোগিতা প্রদান করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD