• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

Montu Rahman / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে র‍্যালি আয়োজন করা হয়।
র‍্যালিতে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
দিবসটি উপলক্ষে বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার, নিয়মিত ব্যায়াম ও হাঁটা, লবণ, চিনি ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার কম খাওয়া এবং বেশি করে শাকসবজি ও ফলমূল গ্রহণের পরামর্শ দেন।
এছাড়া রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করা হয়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতার মতো সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD