• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী

যশোর পৌরসভা ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী চেতনার কাউন্সিলর প্রার্থী ফকরুল বিশ্বাস

Muntu Rahman / ৪৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ফকরুল বিস্বাস জনসেবা করতে ইচ্ছুক। তিনি সহযোগিতা ও মানবতা দিয়ে মানুষের মন জয় করেছেন। জাতীয়তাবাদী চেতনার এই ব্যাবসায়ী দীর্ঘ দিন ধরে সমাজ সেবায় নিয়োজিত।
ষষ্টিতলা পিটিআই রোডের বাসিন্দা ফকরুল বিস্বাস। পিতা মৃত আবু আনছার। মাতা আছমা বেগম। ফকরুলের জন্ম ১৯৭৬ সালের ১৮ অক্টবর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেন। রাজপথের বলিষ্ঠ সৈনিক তিনি। বিগত আওয়ামীলীগ আমলে তাকে বহু মামলা হামলার শিকার হতে হয়েছে। প। পাশাপাশি তার ব্যবসা আছে।
যশোর পৌরসভার অতি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ৬নং ওয়ার্ড। ১২টি মহল্লা বিবেচনায় এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২ হাজার ৬৫৬ জন। এখানে সরকারি বিদ্যুৎ অফিস, ওজপাডিকো, পিটিআই, জন্স্বাস্থ্য জেলা অফিস, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, রাজনৈতিক কার্যালয় জেলা বিএনপি অফিস, জেলা আওয়ামীলীগ অফিস অবস্থিত। জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর বাসভবন এখানেই। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য লাল দীঘির পাড়ে বসবাস করেন। যশোর কালেক্টরেট স্কুল, টিএন্ডটি, গণপূর্ত অফিস, জেলা ফায়ার সার্ভিস কার্যালয় এখানে রয়েছে। যশোর ঐতিহ্যবাহী রেলওয়ে জংশনও এই ৬নং ওয়ার্ডে অবস্থিত। যশোরের জনপ্রিয় দৈনিক পত্রিকা লোকসমাজ, গ্রামের কাগজ, প্রতিদিনের কথা ছাড়াও অনলাইন পত্রিকা ওয়ান নিউজ বিডি, স্বাধীন আলো অফিস এই ওয়ার্ডেই। সাংবাদিকদের প্রেসক্লাব যশোর মুজিব সড়কের গা ঘেঁষে দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে। ইতিহাস সমৃদ্ধ পাবলিক লাইব্রেরি ও জেলা পরিষদ এই ওয়ার্ডের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এখানেই রয়েছে হাসান ইন্টারন্যাশনাল। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নব কিশলয় স্কুল সুনাম ছড়িয়েছে। অভিজাত বিপনী কেন্দ্র জেস টাওয়ার, বঙ্গ মার্কেট, মাইকপট্টি সব সময় লোকে লোকারণ্য।
মিশুক গুণে ভাশ্বৰ ফকরুল বিস্বাস জনসেবা করছেন। কিন্তু তিনি তা আরো বড় পরিসরে করতে চান নির্বাচিত জন প্রতিনিধি হিসাবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হতে পরিশ্রম করছেন। ধনী গরীব বাছ বিচার নয় ভুক্তভুগি মানেই সিংহভাগ ফকরুল বিস্বাসের দ্বারস্থ হচ্ছেন। রাজনীতির সাথে তাই তাকে গণসংযোগ করতে হচ্ছে প্রতিদিন। করতে হচ্ছে মানব সেবা। মানুষের সুখ দুঃখ জেনে ব্যাবস্থা নিতে হচ্ছে। ডাকলেই তাকে কাছে পাচ্ছেন ৬নং ওয়ার্ডবাসী। নারী পুরুষ সকলেই তার পাশে ও কাছে আছেন। এটাই তার পরম পাওয়া। জনসেবার একই সাথে তিনি শিক্ষা ও ধর্ম সেবায়ও তিনি সম্প্রীক্ত। উপশহর ডিগ্রী কলেজ এবং পিটিআই জামে মসজিদ ম্যানেজিং কমিটির উল্লেখযোগ্য পার্সন ভুক্তভুগির সমব্যাথি ফকরুল বিস্বাস।
দক্ষিণ বঙ্গের আপোষহীন বিএনপি নেতা, জন নেতা, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম ভবিষ্যতবাণী করেছিলেন এই বলে : ‘ফকরুল তুই আগামী দিনের পৌর কাউন্সিলর। গুরুর সেই কথা মাথায় রেখে ফকরুল বিস্বাস জনসেবার মাত্রা আরো বাড়িয়েছেন বৈকি। জাতীয়তাবাদী চেতনার মানুষের পাশাপাশি ৬নং ওয়ার্ডবাসীর সমর্থন পেতে তাদের মন জয়ে তার কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হচ্ছে। তিনি ৬নং ওয়ার্ডবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD