• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহ-৯নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপি তুহিন

Montu Rahman / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহ-৯নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী
হচ্ছেন এমপি তুহিন ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে এবার নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন পরপর দুুইবারের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থিত দলীয় নেতাকর্মীবৃন্দ ও সাধারন মানুষের জোর দাবীর কারণে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে তিনি জানান। সে লক্ষ্যে সোমবার ঢাকা থেকে নান্দাইল আসলে দিবাগত রাত ৯টার দিকে পৌর সদর এমপি তুহিনের নিজ বাসভবনে সমর্থিত নেতাকর্মীদের ঢল নামে এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে এমপি তুহিন নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্ত নিলে তাঁর সমর্থিত নেতাকর্মী ও সাধারন মানুষ তাঁকে নির্বাচনে দেখতে জোর মতামত ব্যক্ত করলে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দেন। জানাগেছে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আঃ লীগ মনোনীত প্রার্থী ছিলেন মেজর জেনারেল(অবঃ) আব্দুস সালাম। কিন্তু ঋণ খেলাপির জন্য শেষ মুহূর্তে তাঁর (আব্দুস সালামের) প্রার্থীতা বাতিল হয়ে গেলে মনোনয়ন পান আনোয়ারুল আবেদিন খান তুহিন এবং এসময় তিনি নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু একাধিক কারণে দলের হাই কমান্ড ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে এমপি তুহিনকে মনোনয়ন থেকে বঞ্চিত করে সাবেক দুই বারের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’কে নৌকার মনোয়ন দেয়। তবে আওয়ামীলীগ সরকারের বর্তমান সিংহভাগ উন্নয়ন আমলের দুই বারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন তিনি ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন চষে বেড়িয়েছেন। ফলে মাঠ পর্যায়ে তাঁর বেশ জনপ্রিয়তা তুঙ্গে থাকার পাশাপাশি উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউপি’র চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর, দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সাধারন মানুষ তাঁর সাথে রয়েছেন বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। এ বিষয়ে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, আমার সমর্থিত বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও সাধারন জনতার অনুরোধ উপেক্ষা করতে না পেরেই শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD