• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ।

Muntu Rahman / ১২৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি ও জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো:সিদ্দিকুর রহমান সংগঠনের সব ধরনের পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সংগঠনের জেলা কমিটির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে সিদ্দিকুর রহমান সংগঠনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে লিখেছেন, আমি ব্যক্তিগত কারণে, দলের প্রতি সম্মান রেখে সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।চিঠিতে তিনি একই সাথে মহিপুর থানা শাখার সভাপতির দায়িত্ব এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সিদ্দিকুর রহমানের এই আকস্মিক পদত্যাগ স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদিও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন যুব অধিকার পরিষদ পটুয়াখালীর মহিপুর থানা শাখার কার্যক্রম তেমন সক্রিয় ছিল না।
এ বিষয়ে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুম্মান পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিদ্দিকুর রহমানের পদত্যাগপত্র হাতে পেয়েছি। তিনি মূলত ব্যক্তিগত কারণ দেখিয়েই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য যে, মহিপুর থানা যুব অধিকার পরিষদের এই কমিটিতে এটিই প্রথম পদত্যাগ নয়। এর আগে গত ২৪ জুলাই ২০২৫ তারিখে একই কমিটির সাধারণ সম্পাদকও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। পরপর মহিপুর থানা যুব অধিকার পরিষদের শীর্ষ দুই নেতার পদত্যাগের ফলে মহিপুর থানা কমিটির সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন নুরুল হক নুরের সংগঠন যুব অধিকার পরিষদের তৃণমূলের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD