• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মধ্যনগরে সতর্ক অবস্থানে পুলিশ

Zakir Hossain Mithun / ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

মধ্যনগরে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সুনামগঞ্জের মধ্যনগরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা।উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশের একাধিক ইউনিট। এছাড়াও উপজেলার স্থানীয় বিভিন্ন বাজারে মোটরসাইকেল করে টহল দিচ্ছেন তারা।
সরেজমিনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার,মাছ বাজার,পিপড়াকান্দা স্ট্যান্ড,গুদামের সামনের এলাকায় পুলিশের একাধিক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমরান হোসেন বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি। তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন এজন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD