• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

ভেড়ামারায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন

Muntu Rahman / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ভেড়ামারায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন

ভেড়ামারা প্রতিনিধি – ভেড়ামারায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে ভেড়ামারা উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি মিরপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার মানসে আজ মনোনয়নপত্র দাখিল করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এবং উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুনের নিকটে এই মনোনয়ন পত্র দাখিল করা হয়। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুন্নু, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশনারা সিদ্দিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ নেতৃবৃন্দ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

One response to “ভেড়ামারায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন”

  1. fnbbasiwmq says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD