• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

ভেড়ামারায় ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Montu Rahman / ৩৫১ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ভেড়ামারায় ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারা ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বিকাল ৪ ঘটিকার সময় ভেড়ামারা ডায়াবেটিস সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় দক্ষতা বেসিক ট্রেড ৬ মাস মেয়াদী কোর্স এর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের পরিচালক রকিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সাহার বানু হাসপাতাল এর অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোসিড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম তারিক, সিরাজুল ইসলাম, আলহাজ্ব ওহিদুল ইসলাম, জুলফিকার আলি প্রমূখ।
প্রধান অতিথি ডাঃ কামরুল ইসলাম মনা পরীক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ও বেকারত্ব দূরীকরণে আইটির গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি তারিকুল ইসলাম তারিক বিদায় অনুষ্ঠানের তাৎপর্যসহ ছাত্র ছাত্রীদের ক্যারিয়ার গঠন নিয়ে আলোচনা করেন।
ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক রকিবুল ইসলাম তার বক্তব্য কালে কেন এই প্রতিষ্ঠান এবং কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু আন নাস সায়েম।
ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইমতিয়াজ হোসেন, নওরিন। সংগীত পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রী নাসরিন সুলতানা বৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD