• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২ ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক ঈদুল আযহা : আমির হোসাইন বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ওসির নির্দেশনায় এসআই আজিজুর রহমানের সাহসী অভিযানে সফলতা নওগাঁর বদলগাছীতে ভূমিসেবা মেলা/২০২৬ এর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার)

বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

Muntu Rahman / ১২৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব বার্থ ডিফেক্ট ডে( ৩ মার্চ) ২০২৬ এর প্রতিপাদ্য “Many Birth Defects, One Voice”অর্থাৎ ” বিভিন্ন জন্মগত ত্রুটি—একটি সম্মিলিত কণ্ঠস্বর। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাঃ মিলন অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেনেটিক ত্রুটি, পুষ্টিহীনতা, কেমিকেল , টিন ফুড, পরিবেশ দূষণ ,বেশি বয়সে গর্ভধারণ – এরকম অনেক গুলো কারণে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে ।
সচেতনতা বৃদ্ধিতে, এসমস্ত ত্রুটিযুক্ত সন্তান যেনো না আসে অর্থাৎ প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দেয়ার জন্য, প্রশাসনিক লেভেল ,পলিসি লেভেলে যারা রয়েছেন , তাঁদের ও সম্যক ধারণা দেবার জন্য একটি এক সেমিনারের আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিট।

অনুষ্ঠানে অবস্ট্রেটিকাল এন্ড গাইনোকোলজিকাল সোসাইটি এবং ফিটোমেটারনাল সোসাইটির সভাপতি অধ্যাপক ফিরোজা প্রতিরোধের বিভিন্ন স্টেপ , স্ক্রিনিং , সঠিক সময় রোগ নির্ণয় এবং যাঁরা আক্রান্ত তাদের প্রতি সংবেদনশীল হবার কথা বলেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিটোমিটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাবাসসুম পারভিন প্রতিরোধের জন্য করণীয় কি সে ব্যাপারে আলোকপাত করেন। তিনি বলেন, রোগী ও রোগীর পরিবারের ইতিহাস জানতে হবে, ফলিক এসিড নামক একটি ওষুধ সেবন এবং গর্ভকালীন স্ক্রিনিং এর কথা বলেন।

ঢাকা মেডিকেলের অধ্যক্ষ ডাঃ মাজহারুল শাহীন ,উপধ্যক্ষ ও গাইনী বিভাগীয় প্রধান ডাঃ মুসাররাত সুলতানা ,পরিচালক ব্রি. জে আসাদুজ্জামান সহ অন্য মেডিকেল হতে আমন্ত্রিত অতিথিগণ এ সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন।

জন্মগত ত্রুটির প্রকারভেদ , কারণ, প্রতিরোধ ও সম্ভাব্য চিকিৎসা সহ সামগ্রিক বিষয় কে সহজভাবে তুলে ধরবার জন্য ডাঃ আরিফা শারমিন মায়া( সহকারী অধ্যাপক, ফিটোমেটারনাল মেডিসিন) এর রচনা ও পরিচালনায় একটি নাটিকা প্রদর্শিত হয়।

এছাড়া ত্রুটিসম্পন্ন প্র্যাকটিকাল রোগী দের নিয়ে আলোচনা হয়, যেখানে গাইনী বিভিন্ন ইউনিট প্রধান অংশ নেন। এই অধ্যায়টি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক দিনা লায়লা ও আরিফা শারমিন মায়া। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডাঃ তাজমিরা সুলতানা ( সহযোগী অধ্যাপক,ফি মেডিসিন)।

এই ত্রুটিসম্পন্ন বাচ্চাদের চ্যালেঞ্জ, সংগ্রাম ও প্রয়োজন একটাই— সেটা হলো সচেতনতা, সহমর্মিতা এবং সঠিক চিকিৎসা। “ত্রুটি ভিন্ন হতে পারে,
কিন্তু আমাদের কণ্ঠ এক—সচেতনতা, সহানুভূতি এবং সমান সুযোগের দাবিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD