• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান

বন্যার্তদের সহযোগিতায় তারুণ্যের প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সামাজ

Muntu Rahman / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে নিয়ে রওনা হয়েছে তারুণ্যের প্রতীক সামাজিক সংগঠন ও সুনামগঞ্জের যুব সামাজ।

সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের উদ্যোগে ১ লক্ষ ৬০ হাজার টাকা ওই সংগঠন থেকে তারা সকল শিক্ষার্থীরা কালেকশন করেন। পরবর্তীতে ৭০ হাজার টাকার শুকনো খাবার রাতভর প্যাকেটিং করে। পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় শিক্ষার্থী প্রিন্স বলেন, আমি আমাদের সংগঠন ও আত্মীয়স্বজন পরিবারের সকলের সহযোগীতায় এই কাজে অনুপ্রেরিত হই। বিগত দিনেও সুনামগঞ্জের মহামারী করোনায় বন্যায় আমি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ছিলাম। আজকে এই ভয়াবহ বন্যায় দুর্গত সময়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখন আপাতত ৭০ হাজার টাকার ২২৫ প্যাকেট নিয়ে সুনামগঞ্জ থেকে আমরা ছয় জন যাচ্ছি। আমাদের প্রতিটি প্যাকেটে থাকছে। ১ কেজি মুড়ি, ১কেজি চিরা, ২লিটার পানি, ৫০ টাকা দামের বিস্কুট,৫০ টাকা দামের চানাচুর, ৪ টি করে সেলাইন, ৬টি করে নাপা এক্সটা, ৩০০ গ্রাম গুড়, ১টি করে লাইটার ও ১প্যাকেট করে মোমবাতি। এবং অবশিষ্ট টাকাগুলো আমরা সেখানে গিয়ে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব।

তিনি আরো বলেন, যে সকল বড় ভাইয়েরা আমাদের এই উদ্যোগটাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সুন্দরভাবে আপনাদের দেওয়া ভালোবাসা তাদের হাতে পৌঁছে দিতে পারি। এবং আমাদের এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। আজকে আমার সাথে যাত্রা পথে সঙ্গী হয়েছেন, আবু তালহা, তাহসিন আহমেদ, ইজাজ উল্লাহ রবিন, রেজুয়ান হোসেন, ফাইয়াজ চৌধুরী শাওন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD