• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি

Montu Rahman / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর গতকাল মঙ্গলবার সকালে নতুন করে অপরেশন শুরু হয়েছে । নতুন করে বড় ধরনের সার্জারি কার্যক্রমের যাত্রা শুরু হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র রোগীর পরিবার সহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়েদুজ্জামান’র সার্বিক দিকনির্দেশনা মঙ্গলবার একটি মেডিকেল টিম অ্যাপেন্ডিক্স এর অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে । উক্ত অপারেশন কার্যক্রমের পরিচালনা করেন যথাক্রমে, সার্জারি কনসালটেন্ট ডাঃ দিব্যেন্দু সরকার, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ রেজাউল মোমেন ও সহযোগী সার্জন মেডিকেল অফিসার সার্জারি ডাঃ মঈনুল ইসলাম সহ সেবিকা বৃন্দ । দীর্ঘ বছর যাবৎ এক এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাক্তার না থাকায় সকল ধরনের অপারেশন বন্ধ ছিলো । বর্তমানে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাক্তার রয়েছে । ইতিপূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সে দু-এক গর্ভবতী মায়েদের অপারেশন হচ্ছিলো । গতকাল থেকে নতুন করে বড় ধরনের আপারেশন কার্যক্রম শুরু হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আশার আলো দেখতে শুরু করেছে । ইতিপূর্বে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩০ সয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করলে হাসপাতালটির অবকাঠামো চলছে সেই ৩০ সয্যা বিশিষ্ট হাসপাতালের মতো । এব্যাপারে সহযোগী সার্জন মেডিকেল অফিসার সার্জারি ডাঃ মঈনুল ইসলাম খুলনা গ্ৰেজেটকে বলেন, অপরেশন করতে গেলে হাসপাতালে সকল প্রকার টেস্ট হাসাপাতালের ভিতরে থাকা প্রয়োজন । বিশেষ করে হরমোনের বেশ কিছু পরিক্ষা প্রয়োজন হয় । যা আমাদের হাসপাতালে নেই । আমাদের উক্ত পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল হতে হয় ‌।

এছাড়াও হাসাপাতালের বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা নাই । এব্যাপারে সার্জারি কনসালটেন্ট ডাঃ দিব্যেন্দু সরকার বলেন, শত প্রতিকূলতার মধ্যেও মঙ্গলবার থেকে নতুন করে বড় ধরনের অপরেশন কার্যক্রম শুরু হয়েছে । এখন থেকে নিয়মিত ভাবে এপেন্ডিসাইটিস, হার্নিয়া, হাইড্রোসিল সহ বিভিন্ন ধরনের অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হবে ।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়েদুজ্জামান বলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে গরীব, দুঃখী ও অসহায় মানুষের জন্য নিরাপদ চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে । তিনি আরো বলেন, হাসপাতালে অপারেশন করতে যে সকল মেশিন ও যন্ত্রপাতি প্রয়োজন তা কর্তৃপক্ষের নিকট আবেদন করে পূরন করার চেষ্টা অব্যাহত থাকবে । একই সঙ্গে তিনি স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD