• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

Montu Rahman / ২৪৮ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রী আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান

সুলতানা আক্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি ‌

ফরিদপুর-০১
আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ‌ শহরের আলিপুর মোড়ে এক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিকেল তিনটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে
এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান,
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানাজী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার , জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছির সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

গণ সংবর্ধনায় বক্তারা বলেন , আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী- বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তারা নেতৃবৃন্দকে সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার
আহবান জানান। বক্তারা সকল স্তরের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এর আগে সমাবেশ সফল করতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD