• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৩ দুইজনের মৃত দেহ উদ্ধার জীবিত ১ বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা

ফরিদপুরের পদ্মাপাড়ে ধলার মোড়ে বর্ণিল ঘুড়ি উৎসব

Montu Rahman / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

“চলো হারাই শৈশবে”- শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর তীর ধলার মোড়ে অনুষ্ঠিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব। বর্ণাঢ্য এই উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।
আকাশে উড়ছে এক সুতয় শত ঘুড়ি, ড্রাগন, কংকাল, সাপ, স্টার, চিল. বাদুর, অক্টোপাস, বক্সসহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি। নীল আকাশকে বর্ণিল করে তোলা এই পদ্মার তীরে দাঁড়িয়ে উপভোগ করছে বিভিন্ন বয়সের হাজারো মানুষ। ব্যতিক্রমী এ আয়োজন করেছে “ফরিদপুর সিটি পেইজ” নামের একটি সামাজিক সংগঠন।
এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার প্রতিযোগি বিভিন্ন আকৃতির ও রঙ্গের ঘুড়ি নিয়ে অংশ নেয়। আর এ উৎসব দেখতে পদ্মা নদীর তীড়ে জড়ো হয় বিভিন্ন বয়সের হাজারো দর্শনার্থী। বড়দের সঙ্গে ঘুড়ি উঠানো দেখতে আসে অনেক শিশু-কিশোররাও।

এই বর্নাঢ্য আয়োজনের উদ্বোধন করেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসয় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম ।
উৎসব শেষে প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জনকে পুরষ্কার দেয়া হয়। ঘুড়ি প্রেমিকরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি উৎসবে মেতে উঠেন।

শৈশবের ভালো লাগা এই গ্রামীন ঐতিহ্য দেখতে আশা দর্শনার্থীরা জানান…
অনেক ভাল লাগছে। ঘুড়ি উড়াচ্ছি, শৈশবে ফিরে গেছি মনে হচ্ছে। এধরনের আয়োজন মাঝে মাঝে হওয়া দরকার আছে।

উৎসবের আয়োজক সংগঠনের সম্নয়কারি (ফরিদপুর সিটি পেজ) এমদাদুল হাসান বলেন,
বাঙ্গালীর ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের সাথে মিলন ও বন্ধুত্ব ঘটানোর জন্য আমাদের আয়োজন। এই আয়োজনের মাধ্যমে বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মের মধ্যে মিলন ও বন্ধেনের সৃষ্টি হবে। ঘুড়ি আমাদের বাঙ্গালীদের ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।

উৎসবের উদ্ভোদক ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসন তালুকদার বলেন, এ ধরনে উৎসব আমাদের তরুন ও যুবসমাজকে মাদক ও অপরাধ প্রবনতা থেকে দুরে রাখবে। তাদের প্রতি আজকের আহবান মোবাইলে আসক্তি থেকে বিরত থেকে এ ধরনে কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার ।

এদিকে এই উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় ধলার মোড়। বিভিন্ন বয়সী ‌ লোকজনের সমাগমে উক্ত স্থানটি মুখরিত হয়ে ওঠে। উৎসবের পাশাপাশি তারা সংগ্রহ করেন বিভিন্ন রকমের ঘুড়ি। দর্শকরা আশা করেন প্রতি বছরই এ ধরনের উৎসব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD