• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করেন -পরিকল্পনামন্ত্রী

Montu Rahman / ৪৯১ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করেন -পরিকল্পনামন্ত্রী

মাহমুদ খান, সিলেট থেকে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ্বনেতা। দেশের মানুষের কথা তিনি সবসময় ভাবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।
২১ জুলাই শুক্রবার সকালে নগরীর একটি হোটেলের হলরুমে কিডনি ফাউন্ডেশন সিলেটের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে তা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চালু হলে বৃহত্তর সিলেটসহ সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।
কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্য সচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতীকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীরউত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন সিলেটের কোশাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেন ও হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়। এছাড়া সকালে সিলেটে এসেই সিলেটের বিমানবন্দর এলাকায় সালুটিকর বধ্যভূমি পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD