• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, কুরআনী-নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন

Muntu Rahman / ৪৬৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ, সানাউল্লাহ আস সুদাইস

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ইতিহাস গড়েছেন তরুণ মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। উগান্ডার কামপালায় জন্ম নেওয়া এই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা ৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনে তার প্রগতিশীল নীতিমালা ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী গণপরিবহন, শিশু যত্ন ও সাধারণ মানুষের অধিকার জনসমর্থনের মুখে নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে নিউইয়র্কের বিভিন্ন স্থানে মানুষ আনন্দ উদযাপন করেন।

বিজয়ের পর সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, আমি এমন একটি নিউইয়র্ক গড়ব যেখানে কেউ বঞ্চিত থাকবে না। শিক্ষা, বাসস্থান ও পরিবহন হবে সবার অধিকার।

বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা মামদানির বিজয়কে ন্যায়, মানবতা এবং অন্তর্ভুক্তির জয় হিসেবে অভিহিত করেছেন। মুসলিম বিশ্বের তরুণ প্রজন্ম তার এই সাফল্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করছে।

কুরআনী-নুর ফাউন্ডেশন এই ঐতিহাসিক জয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ আহমাদুল্লাহ বলেন, জোহরান মামদানির এই বিজয় শুধু একজন ব্যক্তির নয়, এটি মানবতার জয়। সততা, জ্ঞান ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে মুসলিম তরুণরাও বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিতে পারে। আমরা তাঁর জন্য দোয়া করি, তিনি যেন ন্যায়, শান্তি ও মানবতার পথে অটল থাকেন।

ফাউন্ডেশন বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া মিডিয়া টিম সংবাদটি সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যাতে সাধারণ মানুষ জানতে পারে একজন মুসলিম তরুণ কীভাবে বিশ্ব রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

কুরআনী-নুর ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে যে, জোহরান মামদানির আদর্শ ও নেতৃত্বের প্রেরণায় তরুণ সমাজও ন্যায়নিষ্ঠ ও মানবিক নেতৃত্বের পথে এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD