• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

নান্দাইলে সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Montu Rahman / ৪৯৯ Time View
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

নান্দাইলে সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ॥

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে গ্রামীণ মনোরম পরিবেশে স্থাপিত সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উক্ত মাদ্রাসা মাঠ ময়দানে সদ্য নির্বাচিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যগণকে বরণ ও শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান খোকন, মাদ্রাসার সুপার আব্দুস ছালাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মাদ্রার বিদ্যুৎসাহী সদস্য ছাদেক হোসেন ভূঁইয়া প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, অত্র মাদ্রাসায় একটি নতুন পাকা ভবন নির্মাণ করে দেওয়ায় নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণকে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানান।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD