• বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ধুনটে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার মান্দায় ফায়ার সার্ভিস সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা কটিয়াদীতে দিনের বেলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,আতঙ্কে পরিবার বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) । কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সরিষাবাড়ীতে মুরগীর বাচ্চা বিতরণ ও লালন পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ২

নান্দাইলে সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার নির্বাচনী তফসিল ঘোষণা ॥ অবগত নয় অভিভাবক মহল

Muntu Rahman / ৪৯৬ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নান্দাইলে সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার
নির্বাচনী তফসিল ঘোষণা ॥ অবগত নয় অভিভাবক মহল

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর/২৩ইং সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহলে কোন সারা পড়েনি বলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাদ্রাসার দাতা সদস্যের অনেকের কাছেই তফসিলের বিষয়টি অবগত করা হয়নি। এছাড়া নির্বাচনী তফসিলের পূর্বে কোন অভিভাবক সমাবেশ হতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। জানাগেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ১৬ মোতাবেক উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধমে জানাগেছে, আগামী ১৭ই আগস্ট ও ২০শে আগস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ ও আগামী ২১শে আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এছাড়া আগামী ২২শে আগস্ট সকাল ১০ ঘটিকায় মনোনয়নপত্র বাছাই ও ২৪শে আগস্ট বেলা ৩ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। সর্বশেষ আগামী ৫ই সেপ্টেম্বর/২৩ইং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-১জন, দাতা-১জন, অভিভাবক (পুরুষ) ৪জন, অভিভাবক (মহিলা) ১জন, সাধারণ শিক্ষক-২জন, ইবতেদায়ী শাখায়-১জন, দাখিল শাখায়-১জন ও উভয় শাখায় মহিলা-১জন পদে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানাগেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির তফসিলের ব্যাপারে তাদেরকে কোন তথ্য দেননি অত্র মাদ্রাসার সুপার মো.আব্দুস সালাম। অভিভাবক সমাবেশ তো দূরের কথা, ভোটার তালিকা চাইলেও দিতে রাজি নন সুপার। ফলে উক্ত ম্যানজিং কমিটির নির্বাচন শুরু হওয়ার পূর্বেই প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচনের তফসিল। এ বিষয়ে মাদ্রাসার দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন বলেন, এখন শোনতাছি যে মাদ্রাসার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আমাকে কোন চিঠিপত্র বা মৌখিকভাবে কিছুই বলেনি। এছাড়া এডহক কমিটির পূর্বে বা তফিসল ঘোষণা পর্যন্ত কোন অভিভাবক সমাবেশ হয়নি। এর পিছনে কোন অসাধু পথ অবলম্বন করা রহস্য আছে। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মো: আব্দুস সালামের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দুমাস আগে অভিভাবক সমাবেশ করেছি। নির্বাচনী তফসিলের বিষয়টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে জানিয়েছি। তবে কোন অভিভাবককে চিঠি দেন নাই বলে বিষয়টি স্বীকার করেন। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, কোন অভিভাবক ভোটার তালিকা চাইলে ফি’র মাধ্যমে তালিকার কপি দিতে বাধ্য কর্তৃপক্ষ। অবশ্যই দাতা সদস্যদের অবহিত করার পাশাপাশি অভিভাবক মহলকে জানানো উচিত। তবে বিষয়টি আমি দেখছি।
ছবি-সংযুক্ত

মো. শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল,ময়মনসিংহ।
১৯-০৮-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD