• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বাদাঘাট বাজারে অভিযানের খবর ছড়ালেই দোকান বন্ধের অভিযোগ, কীসের ভয় ব্যবসায়ীদের? বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভায় নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আহ্বান জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

নান্দাইলে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করলেন এমপি তুহিন

Zakir Hossain Mithun / ৫০৪ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

নান্দাইলে ঢেউটিন ও নগদ চেক
বিতরণ করলেন এমপি তুহিন ॥

স্টাফরিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ’ কর্মসূচীর আওতায় ১১২ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন/গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ’র সঞ্চালনায় জনপ্রতি হতদরিদ্র পরিবারের মাঝে ২ বান করে মোট ২২৪ বান ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে ৬ লাখ ৭২ হাজার টাকার গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ ও জনগণের ব্যাক উন্নয়ন সাধিত হয়েছে। বিনামূল্যে জনগণকে বিভিন্ন সরকারি সূযোগ-সুবিধা প্রদান করছেন। আর সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামাত বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত নেতাকর্মী সহ সকল উপকারভোগীদের প্রতি জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD