• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

Muntu Rahman / ৩৯০ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

নওগাঁ প্রতিনিধি,

দীর্ঘ ১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা, নওগাঁয় র‌্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,
র‌্যাব-৫,রাজশাহীর, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে শনিবার ২ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করে দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা জয়পুরহাট সদর থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রায়হান (৩৮), পিতা-ওছিম উদ্দিন, সাং-ধলাহার, থানা ও জেলা-জয়পুরহাট কে নওগাঁর ধামুরহাট উপজেলার চকচন্ডি এলাকা হতে গ্রেফতার করেছে।
র‌্যাব আরো জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ রায়হান কে ২০১০ ইং সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়ন এর বালিয়াতর গ্রাম হতে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গ্রেফতার করেন। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী রায়হানকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD