• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত মহিপুর থানা যুব অধিকার পরিষদ সভাপতির আকস্মিক দল ত্যাগ। কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামীকে ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতারজেরে দামুশে বিষ দিয়ে ৬০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে  সোনারগাঁয়ে প্রবাসী নিকট চাঁদা দাবি পরিবারের লোকজনকে জোর পূর্ব তুলে নেওয়ার হুমকি থানায় অভিযোগ নীলফামারী জলঢাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা নিগৃহীত, যুবকের ১ বছরের জেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুয়া ব্র্যান্ডের লিফটের ব্যবহার করে ভোজ্য তেল বিক্রিয়ের অপরাধে জরিমানাcf সরদার বাড়ির ছোট ছেলে আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে নাগরিক সেবা করতে চান

নওগাঁয় মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

Muntu Rahman / ২৯৬ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে “মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন নওগাঁ” এর উদ্যোগে স্থানীয়দের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি সেবাগ্রহনকারীরা।

নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ এস এম আবুজার গিফারী(পাপন), ডাঃ মোঃ আব্দুল্লাহ আল রাফি মাহমুদ, ডাঃ দেবব্রত সরকার (তন্ময়), ডাঃ আশা আক্তার, ডাঃ শাহ সুলতান মাহমুদ (তুষার) এবং ডাঃ মোঃ তানভীর হোসেন। উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০০ রোগীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

সেবা নিতে আসা শিমুলিয়া গ্রামের সূবর্না বলেন শহরে গিয়ে ডাক্তারকে ভিজিট চিকিৎসা করানো আমাদের জন্য কষ্টদায়ক, বাড়ির পাশে ডাক্তার এসেছে ফ্রিতে আমার রোগের কথা তুলে ধরলাম তারা আমাকে পরামর্শ দিলে সাথে ফ্রিতে ঔষধ ও দিলেন এতে আমি খুবই খুশি।

একই গ্রামের বাসিন্দা শামছুর রহমান (৫৫) বলেন, বয়সের কারনে শরীরে নানা রকম রোগ দেখা দিয়েছে যা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব না কারন হাতে অনেক টাকা নিয়ে যেতে হয় যা আমার পক্ষে সম্ভব না। এখানে এসে ফ্রিতে চিকিৎসা ও ঔষধ পেলাম এতে আমার খুবই উপকার হয়েছে। আমি এই সংগঠন এর জন্য মন থেকে দোয়া করবো।

সেবা নিতে আসা এক বৃদ্ধা বলেন,অর্থের অভাবে অনেকেই সঠিক চিকিৎসা সেবা নিতে পারছে না। মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন যে উদ্যগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসনীয়। আবারও এমন মেডিকেল ক্যাম্প আয়োজন করুক সংগঠনটি, এমনই প্রত্যাশা আমাদের।

মানবতার আত্মপ্রকাশ ফাউন্ডেশন নওগাঁ’র সভাপতি মোঃ শিহাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার। বিগতদিনে বিভিন্ন ভাবে আমরা তাদের পাশে দাড়িয়েছি সেই ধারাবাহিকতায় এবার আমরা সুবিধা বঞ্চিত এবং দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে আমরা চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনটির উপদেষ্টা এ্যাডঃ আব্দুল মুয়ীদ বলেন, মূলত চিকিৎসা ব্যবস্থাটা বাণিজ্যিক দিকটাকে বেশি প্রাধান্য দেওয়ায় গ্রামের খেটে খাওয়া মানুষরা সঠিক চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছে। আমাদের সামান্য প্রচেষ্টা থেকে যদি সাধারণ মানুষগুলোর একটি উপকার হয় তাতেই আমাদের ভাললাগা।

এ ব্যপারে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রওনক জামান বাঁধন বলেন, আমরা দীর্ঘ ধরে এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা করছিলাম, অবশেষে আজ এতগুলো মানুষের পাশে দাড়াতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। একজন দরিদ্র মানুষের পক্ষে ৫০০/৭০০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো খুবই কষ্টকর যা আমরা ফ্রী দিয়েছি। সম্মানিত চিকিৎসকগনরা আমাদের অত্যান্ত সহোযোগিতা করেছেন এবং স্থানীয়রা যে সহযোগিতা করেছেন তা প্রশংসার দাবিদার। আমরা এরকম আয়োজন আবারো করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD