• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Montu Rahman / ৩২১ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাছড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিমুদ্দিন মৃধার ছেলে বাচ্চু মৃধা, গণপুর গ্রামের মৃত আলেপের ছেলে শহিদুল ইসলাম, মৃত নাজিমুদ্দিনের ছেলে হাফিজুর রহমান, মহাদেবপুরের মালাহার গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন বাবু ও আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ছোরা, কাস্তে, চাকু, লোহার রডসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মোঃ রুহুল আমিন বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে একজন ছাড়া প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD