• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে তরুণীর অনশন।

Zakir Hossain Mithun / ২৮৪ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে তরুণীর অনশন।

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে বিয়ের দাবীতে মুসলিম যুবকের বাড়ীতে অনশন করছে হিন্দু তরুণী কনিকা রানী(২৫)। প্রেমিকার বাড়ীতে আসার খবর পেয়ে বাড়ীর দরজায় তালা দিয়ে উধাও প্রেমিক আব্দুল মুমিন(৩৩)। ঘটনাটি ঘটেছে বদলগাছীর কোলা ইউপির ভোলার পালশা গ্রামে।

অনশনরত ভূক্তভোগী তরুণী কনিকা রানী(২৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় বাড়ী এবং অভিযুক্ত প্রেমিকের নাম আব্দুল মুমিন(৩৩) বদলগাছীর কোলা ইউপির ভোলার পালশা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

সরেজমিনে ২৫শে অক্টোবর বুধবার বিকেল সাড়ে ১২টায় গিয়ে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় মুমিনের বাড়ী। বাড়ীর দরজার গলিতে ভূক্তভোগী তরুণী কনিকা রানী(২৫) দাড়িয়ে। বিয়ের দাবীতে মেয়ের অনশনের কথা শুনে আশেপাশের গ্রামের নারীপুরুষ দেখতে আসছে দলে দলে।

অনশনরত ভূক্তভোগী তরুণী কনিকা রানী(২৫) জানান, বিগত ৩বছর পূর্বে ঢাকায় চাকরির সুবাদে প্রেমিক আব্দুল মুমিনের সাথে পরিচয় হয়।এক সাথে চাকরির সুবাদে আব্দুল মুমিন আমাকে প্রেমের এবং বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রলোভনে প্রায় ৩বছর এক সাথে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাসও করতেন বলে জানান। তাদের এই সম্পর্ক মুমিনের মা,ভাই, ভাবী সহ মুমিনের বোনও জানে। গত ২০দিন হতে কোন যোগাযোগ না থাকায় আজ বুধবার ২৫শে অক্টোবর সকালে মুমিনের বাড়ীতে আসি। আসার আগেই মুমিন বাড়ীর দরজায় তালাদিয়ে পালিয়ে গেছে। ইতি পূর্বে মুমিনের বাড়ীতেও ২বার এসেছে প্রতি বারে ৩দিন করে বাড়ীতে অবস্থান করেছি। কিন্তু বাড়ীর বাহিরে বের হতে দেয়নি। পিছনে গোয়ালঘরের দরজা দিয়ে যাতায়াত করতো।

ভূক্তভোগী তরুণী কনিকা রানী আরও জানান, তিন বছর ধরে সমস্ত বেতন উত্তোলন করে মুমিনকে দিয়েছি। এখন বিয়ের কথা বললে মুমিন বলে, ৫লাখ নয়তো ২লাখ টাকা নিয়ে আসো বিয়ে করবো। আমাকে যদি বিবাহ না করে আমার আর মরা ছাড়া কোন পথ খোলা থাকবে না।

স্থানীয়রা বলেন, সকালে এই মেয়ে আসার সংবাদ পেয়ে মুমিন আত্মগোপন করে। মুমিনের সাথে মুমিনের মা দরজায় তালাবদ্ধ করে চলে গেছে। দীর্ঘ সময় পার হলেও মুমিনের পরিবারের কেউআসেনি।পার্শবর্তী এক প্রতিবেশি অনশনরত তরুণীকে খাওয়ার ব‍্যবস্থা করেন। স্থানীয়রা আরও জানায়, একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ের জন‍্য এসেছে। আমরা চাই মুমিন এসে এই মেয়েকে বিবাহ করুক।

এবিষয়ে আব্দুল মুমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।

এ ব‍্যপারে কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, সকালে কনিকা রানী নামে ভূক্তভোগী তরুণী আমাকে মুমিনের সাথে তরুণীর সম্পর্ক বিষয়টি জানায়। আমি মুমিন এবং তার পরিবারকে বিষয়টি সমাধানের জন‍্য খবর পাঠালে মুমিন ও তার পরিবারের কেউ আসেনি। পরবর্তীতে ভূক্তভোগী তরুণী পরিষদ থেকে চলে যায়।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব‍্যপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD