• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

নওগাঁর ছোট যমুনা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

Montu Rahman / ৪১৮ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

নওগাঁর ছোট যমুনা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফর হোসেন এর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।

ওসি জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আর জানান, ওই বৃদ্ধা মৃগি রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে কোন এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD