• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

দৌলতপুরে হজরত আলী মাস্টারের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত

Muntu Rahman / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

দৌলতপুরে হজরত আলী মাস্টারের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী মাস্টার তিনি ১২-০২-৮৬ সাল থেকে দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ৭ ডিসেম্বর বুধবার ছিল তার চাকরি জীবনের শেষ কার্যদিবস। ৩৬ বছর চাকরিজীবন শেষ করে তিনি মহান শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও করতেন। হযরত আলী মাস্টার দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হযরত আলী মাস্টারের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এর সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলার সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, কমরেড মোশাররফ হোসেন , ডি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।

আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কৃতি ছাত্র দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আছানুল হক, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল হাসান শান্ত।

হযরত আলী মাস্টার দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মীদের কাছে শেষ বিদায় নিয়ে যাওয়ার সময় তার জন্য সকল সহকর্মী ও স্নেহের শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD