• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

দৌলতপুরে মৃত্যুর আগেই দাফন কাফনের সামগ্রী পেলেন তিন মেম্বার প্রতিদ্বন্দ্বী প্রার্থী

Muntu Rahman / ৪৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

দৌলতপুরে মৃত্যুর আগেই দাফন কাফনের সামগ্রী পেলেন তিন মেম্বার প্রতিদ্বন্দ্বী প্রার্থী

কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে, দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উপ- নির্বাচন ১২ জুন। মেম্বার কাজল সন্ত্রাসীর হামলায় নিহত হওয়ার কারনে ওয়ার্ড টি তে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। ঘুড়ি প্রতীক নিয়ে নিজাম উদ্দিন, টিউবওয়েল প্রতিক নিয়ে বকুল আহমেদ বিপুল,মোরগ প্রতীক নিয়ে শামিম হোসেন, ফুটবল প্রতীক নিয়ে সিদ্দিকুর রহমান, তালা প্রতীক নিয়ে ছাপাতন নেছা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৃত্যুর আগেই দাফন কাফনের সামগ্রী পেলেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিপুল, সিদ্দিকুর ও নিজাম উদ্দিন।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপুল বলেন, আমি নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্ন ভাবে বাঁধা গ্রস্থ হচ্ছি। বুধবার দিনগত মধ্যরাতের যে কোন সময় আমার বাড়ির ভিতরে কাফনের কাপড়, গোলাপজল , সাবান ও আগরবাতি রেখে গেছে। আমি নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরে এগুলো দেখতে পাই। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা চাচ্ছি।

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্দিকুর ও নিজাম উদ্দিন বলেন, নির্বাচন প্রচার শেষে আমরা বাসায় ফিরে দেখি বাড়ির ভিতরে কারা যেন একটি পলিথিন ব্যাগে কি রেখে গেছে। সাথে সাথে থানায় ওসি সাহেব কে জানালে পুলিশ আসে। এবং সেই পলিথিনের ভিতরে কাফন, গোলাপজল, সাবান, আগরবাতি পাই। আমরা নিরাপত্তার হীনতায় ভুগছি। আর মাত্র তিন দিন পরে ভোট এখন যদি মৃত্যু আগে কাফনের কাপড় রেখে যায় তাহলে সাধারন মানুষ তো আর ভোট সেন্টারে যাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ও আমাদের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনে রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন , মেম্বার প্রার্থীরা মুঠো ফোনে আমাকে জানান আমাদের বাড়ির ভিতরে কারা যেন পলিথিন ব্যাগে কি ফেলে রেখে গেছে। আমি সাথে সাথে পুলিশ পাড়িয়ে পলিথিন ব্যাগে থাকা কাফনের কাপড় সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD