• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত পোড়াদহ রেলওয়ে থানার সাঁড়াশি অভিযান অব্যাহত ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ (চার) জন সদস্য গ্রেফতার

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

Montu Rahman / ৫৪৪ Time View
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে মাসিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এ এস আই তারেক হাচান এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছে থেকে মাসিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এ এস আই তারেক হাচান দৌলতপুর থানাধীন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে যোগদানের পর থেকে খলিশাকুন্ডি ইউনিয়ন বেশ কিছু মাদক ব্যবসায়ী নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ এস আই তারেক হাচান বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা বিকাশের মাধ্যমে ও সরাসরি মাসোহারা নিয়ে আসছে। কোন সময় সে নিজে গিয়ে টাকা তোলে আবার কিছু কিছু সময় মাদক ব্যবসায়ীরা তারেকের বিকাশে টাকা পৌঁছায়ে দেয়। মাসোহারা দেওয়ার কারনে মাদক ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। যেমন ক্যাম্প থেকে কোন পুলিশ মাদকের অভিযানে বের হলে আগে থেকে জানিয়ে দেন এ এস আই তারেক হাচান , অথবা অন্য কোন সংস্থা অভিযানে আসলেও তারেক জানতে পেলে জানিয়ে দেন মাদক ব্যবসায়ীদের।

এ বিষয়ে এ এস আই তারেক বলেন, আমার নিজের নাম্বারে বিকাশ খোলা আছে কেউ হয়তো আমাকে ফাঁসাতে আমার নাম্বারে টাকা দিয়েছেন। এক বার না হয় ফাঁসাতে দিলো বার রার কি করে টাকা আসে এমন প্রশ্নের কোন সদ্দউত্তর দিতে পারেন নাই এ এস আই তারেক ।

এ বিষয় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মেহেদী হাচান মুন্নু বলেন, এ বিষয়ে আমার কোন কিছু জানা নাই। তবে কেউ এই ধরনের কাজে জড়িত থাকলে সে দায়ভার তার নিজের।

(দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত আসছে )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD