• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ জামিনে মুক্তির পরও তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা নিয়ে দেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান সংসার ছেড়েছে মা শিশু আরিয়ানের জীবন লন্ড ভন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

দৌলতপুরে ব্যবসায়ীর ১৪০ বস্তা ধান কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ

Muntu Rahman / ৫৩৯ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভূষিমালের ব্যবসায়ী মিরের পাড়া গ্রামের আচকান আলীর ছেলে ফাহিম আহম্মেদের ১৪০ বস্তা ধান কৌশল হাতিয়ে নেওয়ার অভিযোগ হয়েছে।

এ বিষয়ে ফাহিম বলেন, আমার পিতা
ভূষি মালের ব্যবসায়ী। ইং-১৯/০৬/২০২৩ তাং দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় বাধের বাজার গ্রামের নাজিম উদ্দীনের ছেলে জুয়েল হোসেনের স্টিয়ারিং গাড়ীতে ১৪০ বস্তা ধান, যাহার মূল্য ১,৬৮,০০০/- টাকা লোড করিয়া ভেড়ামারা ফুড গোডাউনে উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এরপর ঐ দিন দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় আল্লারদর্গা বয়েন মার্কেটের তিন রাস্তার মোড়ে পাকা রাস্তায় পৌছিলে আমদহ গ্রামের আমিনের নেতৃত্বে
অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্ব শত্রুতার জের ধরিয়া বেআইনী ভাবে আমাদের গাড়ীর ড্রাইভার জুয়েল হোসেনকে গতিরোধ করে। এরপর বলে যে তোর মালিকের নিকট টাকা পাওয়া যাবে, এই বলে ড্রাইভার জুয়েলকে কৌশলে ডাকিয়া নিয়া উজ্জল এর বাড়িতে নিয়া যায়। এরপর আমাদের উক্ত ১৪০/- বস্তা ধান আনলোড করিয়া এবং ড্রাইভার জুয়েল এর নিকট থাকা ৫০,০০০/- টাকা আসামী জমিন চুরি করিয়া নিয়া গাড়ী সহ তাড়াইয়া দেয়। এ বিষয়ে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে জমিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD