• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

দৌলতপুরে জাসদ নেতা ইয়াকুব আলী সহ পাঁচ নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৫৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

দৌলতপুরে জাসদ নেতা ইয়াকুব আলী সহ পাঁচ নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ নেতা কাজী আরেফ আহমেদ,ইয়াকুব আলী সহ ৫ নেতার ২৪ তম শাহাদাত বার্ষিকী আজ ।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাসদের উদ্যোগে দৌলতপুরের ফিলিপনগর পি এম কলেজ শহীদ ইয়াকুব আলী চত্বরে বৃহস্পতিবার সকাল ৯ টায় কবর জিয়ারত দোয়া ও বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উল্লেখ্য ১৯৯৯ সালের ১৬ই ফেব্রুয়ারী দৌলতপুরের কালীদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রকাশ্য জনসভায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে কাজী আরেফ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী, লোকমান হোসেন, শামশের আলী, তফসের মন্ডল সহ ৫ জনকে হত্যা করে।

কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ ইয়াকুব আলী সহ পাঁচ জাসদ নেতার ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা শহীদ ইয়াকুব আলী ট্রাস এর সভাপতি শরিফুল কবীর স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান, শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট সাধারণ সম্পাদক শহীদ ইয়াকুব আলীর সন্তান সঞ্চালক ইউসুফ আলী রুশো,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশ ও মানুষের সার্থে শহীদ ইয়াকুব আলীর আদর্শকে স্মরণ করে সকলকে পথ চলার আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD