• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

দৌলতপুরে ছাতারপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাকারীকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন

Montu Rahman / ৪৪৫ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

দৌলতপুরে ছাতারপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাকারীকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার দুপুরে ছাতারপড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল হক এর উপর হামলাকারীকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে বিদ্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক আরমান আলী সহ সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী।

উল্লেখ নিরাপত্তা কর্মীর আশিকুর রহমান এর লাঠির আঘাতে গুরুতন আহত হয়েছেন স্কুল শিক্ষক। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল হক (৫৮) কে একই স্কুলের নিরাপত্তা কর্মী আশিকুর রহমান (২২) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখন হয়ে তিনি গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও সহকারী শিক্ষক আরমান আলী ও ছাত্র ছাত্রী রা বলেন, ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলিহিমকে আহ্বান জানান স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল হক। তিনি বক্তব্যে না দেওয়ায় শহিদুল স্যার কমিটির অনিয়ম নিয়ে কথা বলেন, এতে তিনি ক্ষুব্ধ হোন এবং অভিভাবক সমাবেশে শেষে শিক্ষক শহিদুল হকের ওপর চড়াও হয়ে তাকে লঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলিহিমের ছেলে একই স্কুলের নিরাপত্তা কর্মী আশিকুর রহমান পেছন থেকে শিক্ষক . শহিদুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আমরা দৌলতপুর থানায় একটি মামলা করেছি। হামলাকারীকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময় আশিকুর রহমান কে গ্রেফতার করে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও সভাপতি তহমিদুর রহমানের অনিয়মের কথা তুলে তাকেও সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আহ্বান করেন মানববন্ধনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD