• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা।

তাহিরপুর সীমান্তের ওপারে পাথর চাপায়-১ বাংলাদেশি নিহত

Muntu Rahman / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে আইয়ূব আলী (২৭)। বৃহস্পতিবার ভোর চারটার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD