• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

তাহিরপুরে-৩৫ বোতল বিদেশি মদ সহ-২ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ৩৩৬ Time View
Update : বুধবার, ২০ মার্চ, ২০২৪

আমির হোসেন,

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন তাহিরপুর থানার চাঁনপুর গ্রামের মরতুজ আলীর ছেলে মহরম আলী (২৩) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার রৌয়াইল গ্রামের রমেন্দ্র নারায়ন সরকারের ছেলে অপেন সরকার (২২)। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ খ্রি.) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামিদ্বয়ের নিকট থেকে ৩৫ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিদ্বয় ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD