• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

তাহিরপুরে মদের চালান সহ দুই মাদক কারবারি আটক

Muntu Rahman / ১২৯ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় মাদক সম্রাট মোঃ জালাল মিয়া (৩৩) ও মোঃ সুজন মিয়া (৩১)কে অর্ধ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ আটক করেছে থানা পুলিশ।

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪ নং বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) গ্রাম থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

এসময় তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ও একটি প্লাস্টিকের বেগের ভিতরে থাকা ভারতীয় ৫১ বোতল মদ উদ্ধার করে।

আটককৃত দুই মাদক কারবারি জালাল মিয়া বড়দল উত্তর ইউনিয়নের শিমুল তলা (গৈরাবাজ) আব্দুল খালেক ছেলে ও ৫নং বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের রইছি মিয়ার ছেলে সুজন মিয়া।

মঙ্গলবার সকালে পুলিশ বাদি হয়ে দুই মাদক কারবারির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের পর সুনামগঞ্জ কোর্ট হাজতের মধ্যে জেল কারাগারে প্রেরণ করে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ভারতীয় একটি মাদক চালান এনে সম্রাট জালাল মিয়ার বসত বাড়িতে ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামের নেতৃত্বে এ এস আই নাজিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ভোর রাতে মাদক সম্রাট জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি প্লাস্টিকের বস্তা ও একটি প্লাস্টিকের বেগে ভর্তি ৫১ ভারতীয় মদের বোতল সহ মাদক কারবারি জালাল মিয়া ও সুজন মিয়াকে আটক করে। পরে তাদের হাতে থাকা বস্তা ও ব্যাগে তল্লাশি করে ভারতীয় MOMENTS GRAIN VODKA-৩২ টি (৩৭৫এমএল) কাঁচের বোতলে, ভারতীয় McDowells No-1 RESERVE WHISKY ORGINAL FOR SALE IN MEGHALAYA ONLY-০৫ (পাঁচ) বোতল ৩৭৫এমএল কাঁচের বোতল ও ভারতীয় AC BLACK-১৪ টি ৩৭৫ এমএল কাচের মদের বোতল উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা।

এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। এবং আজ সকালে আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানা মামলা দায়ের পর সুনামগঞ্জ জেল কারাগে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD