• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

তাহিরপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া আসামি আটক

Muntu Rahman / ২১৩ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার::

তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেনের গ্রামের বাড়ির বসতঘর সংলগ্ন গো-খাদ্যের ঘরে আগুন দেওয়ার দুইদিন পর মাতাবপুর গ্রামের মৃত ছালেক মিয়ার ছেলে মোবারক মিয়া (৩৫) গ্রেফতার।

শনিবার সন্ধ্যার দিকে আনোয়ার পুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে আগুন দেয় আসামি মোবারক মিয়া সকাল ১১টার দিকে তাহিরপুর থানায় বাদী হয়ে একটি লিখত অভিযোগ দেয় উত্তম মিয়া তিনি অভিযোগে লিখেন,আমি একজন নিরীহ মানুষ পক্ষান্তরে বিবাদী অত্যন্ত উগ্র, উশৃঙ্খল, নাঙ্গাবাজ ও লোভী প্রকৃতির লোক হিসেবে এলাকায় পরিচিত। আমি ও বিবাদী একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা হই। প্রায় ১ বছর পূর্বে বিবাদী মোবারক মিয়া আমার নিকট হইতে ৩,০০,০০০/- টাকার ধান নিতে চায় এবং ২-৩ মাস পর টাকা নিতে পারবে বলিয়া জানায়। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ার কারনে আমি সরল বিশ্বাসে বিবাদী মোকারক মিয়াকে ৩,০০,০০০/- টাকার ধান দিয়ে দেই। পরবর্তীতে বিবাদী মোবারক মিয়ার নিকট আমি অনেকবার আমার পাওনা টাকা চাইলে বিবাদী মোবারক মিয়া আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ আমার বাড়িতে আগুন লাগিয়ে ক্ষতি করিবার হুমকি দেয়। বৃহস্পতিবার ১৬ই মে  রাত ০৩:৩০  সময় আমার বসত বাড়ির খড়ের ঘর ও ধানের উগারে আগুন লাগে। লোকজন বিষয়টি দেখতে পেরে চিৎকার করেন। গ্রামের লোকজন এসে গেট খুলে ভেতরে ডুকে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, আসামী মোবারক মিয়ার লক্ষ্য ছিল ধানের গোলার সমস্ত ধান আগুনে পুড়িয়ে দেওয়া। খড়ের ঘরের পাশাপাশি ছিল ধানের গোলা ও দুইতলা পাকা ভবন। খড়ের ঘরের ও ধানের গোলায় আগুন লাগার সংবাদ পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর জন্য সবাই চেষ্টা করেন। দুইঘন্টাব্যাপী সবার আন্তরিক সহযোগিয় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধানের গোলাতে প্রায় ১২শ’ মণ ধান ও গো-খাদ্যের পুড়ে চাই হয়ে যায়।

তাহিরপুর থানার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন মোবারক মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD