• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

জিএমপি পূবাইল থানা পুলিশ কর্তৃক অভিযান, ০৯ বোতল বিদেশীমদ সহ গ্রেফতার ০১

Muntu Rahman / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানার
এসআই (নিরস্ত্র) মোঃ মারফত আলী সঙ্গীয় এএসআই মোঃ জাকিরূল ইসলাম ও তার ফোর্সসহ ২৫ এপ্রিল বৃহস্পতিবার পূবাইল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নেত্রকোনা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত তানভীর আহাম্মেদ এর ছেলে মোঃ তালহা আহাম্মেদ রকি (১৯)।বর্তমানে টঙ্গীর স্টেশন রোড এলাকায় থাকেন।

জিএমপি পূবাইল থানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ আক্কাস মার্কেট জৈনক রাকিব হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৯টি কাঁচের তৈরী বিদেশী মদের বেতলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেন। যার মধ্যে ০২ (দুই) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে ROYEL STAG BLENDED WHISKY লেখাসহ অন্যান্য লেখা আছে, ০৪ (চার) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে MAGIC MOMENTS GRAIN VODKA লেখাসহ অন্যান্য লেখা আছে এবং ০৩(তিন) টি কাঁচের তৈরী বিদেশী মদের বোতলের গায়ে ইংরেজীতে BLENDERS PRIDE SELECT PREMIUM WHISKY লেখাসহ অন্যান্য লেখা আছে। এসব সহ তাকে উদ্ধার পূর্বক থানায় হাজির করা হয় এবং এজাহার দায়ের করা হয়।

জিএমপি পূবাইল থানার অফিসার ইর্নচাজ(ওসি) কামরুজ্জামান বলেন,
পূবাইল থানার মামলা নং-০৮, তারিখ- ২৫/০৪/২০২৪ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD