• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ইজরায়েল বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

Montu Rahman / ২০৭ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ মিছিল করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) বেলা ১১:৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “স্লোগান দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ মিছিলটি শুরু করেন। গাজা যুদ্ধ কে গণহত্যা উল্লেখ করে “স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”; “গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো” স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিলটি।

মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয়।

সাধারণ সম্পাদক আশিকুজ্জামান বলেন, যারা ধর্মীয় অনূভুতিতে আঘাত করবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাথে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েল এর তুলনা করে গাজায় ইসরায়েল নৃশংসতা তুলে ধরেন। এসময় তিনি গাজায় চালানো ভয়াবহ গণহত্যার জন্য ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ বলেন, ধর্ম হচ্ছে আবেগের জায়গা যে এখানে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবেনা। গাজা যুদ্ধে ইন্ধনদাতা সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। এসময় তিনি বলেন যার যার ধর্ম সে সে পালন করবে, কেউ ধর্ম নিয়ে খেলা করলে তাকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD