• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক পাঁচশত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার ২ র‍্যাব ১০ এর অভিযানে মাদক দেশীয় অস্ত্র ও ককলেট উদ্ধার গ্রেফতার দুই

চট্টগ্রামে চিকিৎসক কোরবান আলীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত

Muntu Rahman / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় কিশোরগ্যাং এর হামলায় নিহত চিকিৎসক কোরবান আলির হত্যাকাণ্ডের ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এবং কিশোর গ্যাং কালচার বন্ধে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন আকবর থানার সামনে অনুষ্ঠিত হয় ।আজ ২৬ এপ্রিল শুক্রবার বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সামনে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও এলাকার সর্বসস্তরের জনসাধারন সহ সকল শ্রেণিপেশার মানুষ এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিহত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা রানা, কাজী আলতাফ হোসেন , নিয়াজ আহমেদ চৌধুরী, শাহাজাহান চৌধুরী ও ফজলুল করিম টিপু।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে চিকিৎসক কোরবান আলীর হত্যাকাণ্ডের সুবিচার ও হত্যাকারিদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেই সাথে পাহাড়তলী, আকবর শাহ এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় গড়ে উঠা চিন্হিত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকার শান্তি, শৃংখলা ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন থেকে ৭দফা দাবী উপস্থাপন করা হয়।
উল্লেখ্য যে,চিকিৎসক কোরবান আলী চট্টগ্রাম পাহাড়তলি কিশোর গ্যাং এর হামলার হাত থেকে নিজের ছেলেকে বাচাঁতে গিয়ে নিজেই কিশোর গ্যাং গ্রুপের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়।পরে চিকিৎসাধীন অবস্হায় ডাঃ কোরবান আলী মৃতবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD