• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান ৪ হ্যাকার আটক

Muntu Rahman / ২৫৬ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত হ্যাকার চক্রের অন্যতম প্রধান পলাশকে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র।

গত রবিবার (১৪ জুলাই) রাত থেকে শুরু করে সোমবার (১৫ জুলাই) বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। প্রচণ্ড ভারী বৃষ্টির মধ্যেও সাহসিকতার সঙ্গে পরিচালিত হয় অভিযানটি।

অভিযানকালে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার সহযোগী আবু সাইদ লিটন মেম্বার, সুমন মিয়া, সাইদুল কে গ্রেফতার করে সেনাবাহিনী।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিচ্ছিলো। চক্রটি ফেসবুক আইডি হ্যাক, বিকাশ/নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করত। দেশের বিভিন্ন প্রান্তে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতদের থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD