• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা সভাপতি স্বপন তালুকদার, সম্পাদক শামিম দাড়িয়া

Zakir Hossain Mithun / ৫৩০ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
সভাপতি স্বপন তালুকদার, সম্পাদক শামিম দাড়িয়া

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

স্বপন তালুকদারকে সভাপতি, শামিম দাড়িয়াকে সম্পাদক করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার (২৯জুলাই) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। সোমবার (৩১জুলাই) সকাল ১১টায় এ উপলক্ষে আনন্দ সোভা যাত্রার মাধ্যমে নতুন কমিটিকে বরন করে নেয় স্থানীয় নেতাকর্মীরা। এই আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এসে মিলিত হয়।

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
সভাপতি স্বপন তালুকদার, সম্পাদক শামিম দাড়িয়া

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিবরিয়া দারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনি, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা,সাবেক ভিপি ও যুবলীগ নেতা হায়দার আলী হাজরা,যুবলীগ নেতা বুলবুল আহমেদ হাজরাসহ উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া বলেন, ১বছরের জন্য আমাদের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগস্ট আমাদের শোকের মাস এই মাস পরে আমরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ও সাবেক সিনিয়র উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

কোটালীপাড়ায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
সভাপতি স্বপন তালুকদার, সম্পাদক শামিম দাড়িয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD