• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কুয়েতে লালা সবুজের পতাকা উড়বে এবার নিজস্ব ভূমিতে

Yeasir Arafat Mifta / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

কুয়েতের সাথে কুটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে চলতি বছরে।
এই পুর্তিতে ঐতিহাসিক সুখবর পেল বাংলাদেশ। ১৯৭৪ সালের এপ্রিল মাসেই কুয়েতে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘকাল প্রতিক্ষার পর আজ কুয়েতে নিজস্ব ভূমিতে বাংলাদেশের দূতাবাস স্থাপন করার জায়গা পেল।
মুজিবনগর দিবসের এই ঐতিহাসিক দিনে কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মিশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরী ভবনের জন্য ৩,০০০ বর্গ মিটার এবং বাংলাদেশ হাউজের জন্য ১,০০০ বর্গ মিটার মোট ৪,০০০ বর্গ মিটারের দু’টি প্লট বরাদ্দ পেয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান সহ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাগন পরিদর্শন করেন। সে সময় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দু’টি বুঝে নেন। পরিদর্শনকালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ। প্লটটির একদিকে রয়েছে চীন, আরেকদিকে জাতিসংঘ হাউজ, ফিলিস্তিন ও জাপান ।
সে সময় সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন কুয়েত প্রবাসীদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক ও স্মরণীয়
দিন। মান্যবর রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD