• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

Muntu Rahman / ৩৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা।

এসময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০কেজি করে বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মসূয়া ইউপির চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, মুমুরদিয়া ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম ও আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD